শুক্রবার (৩১ জানুয়ারি) ভোর রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ী উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ব্লকের ইস্ট বি-২৬ এর মো. জাকেরের ছেলে। র্যাব ১৫ সিপিপি-২ হোয়াইক্যং ক্যাম্প ইনর্চাজ সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার ভোর রাতে মাদক পাচারের খবরে র্যাবের একটি বিশেষ টহলদল কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের মনতলিয়া পুরান পাড়া এলাকায় চেকপোস্ট বসায়। এসময় ৪/৫ জন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ইয়াবা কারবারিরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল নাসেরকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহত মাদক ব্যবসায়ীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে জানায় র্যাব কর্মকর্তা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শোভন দাশ জানান, রাতে চার জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে সাদা পোশাকের একজন হাসপাতালে আনার আগেই মারা যান। তার শরীরে একাধিক গুলি চিহ্ন রয়েছে। আহত তিন র্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।