আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর একটাই কথা, সব কাজের কেন্দ্রে সাধারণ মানুষ থাকবে। উচ্চ পর্যায়ের মানুষদের আমরা সম্মান করি, কিন্তু কাজ করি দরিদ্র মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। যখন কোনও প্রকল্প নিয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাই, তিনি জানতে চান এই প্রকল্পে সাধারণ মানুষের কোনও কল্যাণ হবে কিনা। এ প্রকল্প বাস্তবায়ন হলে কারা লাভবান হবে জানতে চান। নারী, বয়স্ক মানুষ ও শিশুদের লাভ হবে কিনা জানতে চান। যারা খেটে খায়, পরিশ্রম করে, কৃষক-মজুর-জেলে তাদের লাভ হবে কিনা জানতে চান প্রধানমন্ত্রী। তাদের লাভ হলে প্রকল্পের অনুমোদন করেন। এটা হলো শেখ হাসিনার বার্তা। দেশের ৮৫ ভাগ লোক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করেন। এটা বিদেশিরা জরিপ করে দেখেছে।’
সভায় স্কুলের সহকারী শিক্ষক ঝলক রঞ্জন তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে মন্ত্রী সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগদান করেন।