মাহবুব উল আলম হানিফ বলেন, ‘সিটি করপোরেশনের ফল প্রত্যাখ্যান করবে কি করবে না, এটা বিএনপির বিষয়। বিএনপি যতবারই ভোটে অংশগ্রহণ করেছে, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হচ্ছে। কারণ এই দলটি ক্ষমতায় থাকতে জনবিরোধী কাজ করেছে, দেশবিরোধী কাজ করেছে। উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে কাজ করেছে ক্ষমতার বাইরে থেকেও। সার্বিকভাবে এটি জনবিচ্ছিন্ন দল। অতএব এই দলকে নিয়ে জনগণ আর ভাবছে না।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়ে কারচুপির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। ভোট সংক্রান্ত এত অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদের মুখে ভোট নিয়ে কোনও কথা মানায় না।’
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, পুলিশ সুপার (এসপি) এসএম তানভির আরাফাত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী ফারুকুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।