অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, ‘জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। এজন্যই বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপরও গুরুত্ব দিচ্ছে। দেশ এখন উন্নয়নশীল। মানুষের জীবন-যাত্রার মানও উন্নত হয়েছে।’
তরুণের হাটের উপদেষ্টা রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস ও মৌসুমী, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, গুণিজন ও প্রবীণ ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়।