নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের জেল, ২ জনের জরিমানা

Mobile cortনাটোর সদর উপজেলার স্টেশন বাজার ও হালসা এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাদক ব্যবসায়ীর জেল ও ২জনকে জরিমানা করা হয়েছে। রবিবার বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নায়িরুজ্জামান খান এই রায় দেন। এসময় ১৫ হাজার লিটার চোলাই মদ ধ্বংস করা হয়।
নায়িরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ইজারাদার কোনও তালিকা বা নির্ধারিত রেট ছাড়াই বিক্রেতা ও ক্রেতাদের কাছ থেকে খাজনা আদায় করছিল বলে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে র‌্যাব-৫ এর একটি দল হালসার নবীনকৃষ্ণপুর শাপলা মোড় এলাকায় এক অভিযান চালায়। এসময় বিপদ পাহান(৪৮),গণেশ পাহান(৪০), সাধু পাহান(৪৫) ও সুবল পাহান(২৭) এর বাড়ি থেকে ১৫ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিপদ, গণেশ ও সাধুকে ৬ মাসের জেল ও সুবলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উদ্ধারকৃত চোলাইমদ উপস্থিত জনগণের সামনে ধ্বংস করা হয়।
/এআর/টিএন/
/আপ: আরএ/