শুক্রবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলা চত্বরে প্রধানমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে এবং অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা আর যাবে না, এই দেশ আর পাকিস্তান হবে না।’
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর মোরশেদ শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী পোরশা কল্যাণ ট্রাস্ট থেকে অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অনুদান, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, দলিত হরিজন সম্প্রদায়ের মাঝে সহায়তা ভাতা প্রদান ও এলজিডি তত্ত্বাবধানে পাঁচ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ সম্প্রসারিত অফিস কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।