কুলাউড়ার চাতলাপুর বিজিবি কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোশারফ হোসেন জানান, বিএসএফ হস্তান্তর করার পর সাদিককে কুলাউড়া থানায় সোপর্দ করা হয়।
চাতলাপুর বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, এক মাস আগে সিলেট অঞ্চলের একটি সীমান্ত দিয়ে সিলেট মহানগরীর শাহপরান এলাকার মো. কুতুব উদ্দিনের ছেলে সাদিক মাহমুদ (২২) নামে এক যুবক ভারতে অবৈধভাবে প্রবেশ করেন। ভারতীয় পুলিশের কাছে ধরা পড়ে কারাভোগও করেন তিনি। কারাভোগ শেষে বিএসএফ কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে দিয়ে বিজিবির কাছে ওই যুবককে তুলে দেয়।
কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘বিধি মোতাবেক সাদিক মাহমুদকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।’