হিলি ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত স্বাস্থ্য সহকারী রাতুল সরকার জানান, আগে চেকপোস্টে থার্মোমিটার দিয়ে যাত্রীদের জ্বর পরীক্ষা করা হতো। এখন ইনফারেক্ট নন কন্টাক অটোমেটিক থার্মোমিটারের মাধ্যমে পাসপোর্টধারী যাত্রীদের শরীরে দ্রততম সময়ে জ্বর নির্ণয় খুব সহজে সম্ভব হচ্ছে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুস সাইদ জানান, মেডিক্যাল টিম প্রাথমিকভাবে শ্বাসতন্ত্রের রোগ, জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ইত্যাদি স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন। পাশাপাশি তারা যাত্রীদের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ ও লিফলেট বিতরণ করছেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী জানান, দু’দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। এই পথ দিয়ে প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ শ’ দেশি ও বিদেশি যাত্রী যাতায়াত করছেন।