নওগাঁ সদর পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ইফতারুল ইসলাম বকুল। প্রার্থিতা প্রত্যাহরের শেষ দিন রবিবার বিকেল পাঁচটার দিকে ইফতারুল ইসলাম বকুলের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কর্মকর্তারা। এছাড়া নওগাঁ সদর
পৌরসভায় চার জন ও পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভায় দুই জন সাধারণ কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বলে জানা গেছে।
নওগাঁ জেলা রিটার্নিং অফিসার (অতিরিক্ত জেলা প্রশাসক) আমিরুল ইসলাম জানান, বিকেলে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইফতারুল ইসলাম বকুল শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার মনোনয়ন পত্রটি প্রত্যাহারের আবেদন করেন।