পুলিশ চাইলে সাত খুনের অধিকতর তদন্ত হতে পারে: হাইকোর্ট

7-murder 2

পূর্ব অনুমতি ছাড়াই পুলিশ চাইলে নারায়ণগঞ্জের সাত খুন মামলার অধিকতর তদন্ত করতে পারে বলে জানিয়েছেন আদালত। সোমবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।

সাত খুন মামলার অধিকতর তদন্ত চেয়ে করা আবেদনের শুনানির সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির ও বাদীপক্ষে আইনজীবী মন্টু ঘোষ উপস্থিত ছিলেন।

গত ৯ ডি‌সেম্বর সাত খুন মামলার অধিকতর তদন্ত চেয়ে করা আবেদনের আদেশের দিন পিছিয়ে ১৪ ডিসেম্বর ধার্য করেন আদালত।

প্রসঙ্গত, গত বছর ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ৬ জন এবং ১ মে সকালে একজনের লাশ উদ্ধার হয়।

এ ঘটনায় নিহত নজরুলের শ্বশুর অভিযোগ করেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আরেক কাউন্সিলর নূর হোসেনের কাছ থেকে ৬ কোটি টাকার নিয়ে র‌্যাব তাদের হত্যা করেছে। পরে ২০১৪ সালের ৫ মে হাইকোর্ট র‌্যাব-১১ এর তিন কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দেন। নূর হোসেনকে প্রধান আসামি করে দুটি হত্যা মামলা দায়ের করা হয়।

/ইউআই/এসএম/এসটি/