আটককৃতরা হলেন-ইউনিয়ন জামায়াতের আমির শংকরদিয়া গ্রামের আলমগীর হোসেন, জামায়াতের সদর উপজেলার সহ-সম্পাদক রফিকুল ইসলাম, তাহাজ উদ্দিন মন্টু হুজুর, বাবলু রহমান, খবির, ইসরাফিল, ছাবদার আলী, তাহাজ উদ্দিন, আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, ‘গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শংকরদিয়া গ্রামের মন্টু হুজুরের বাড়িতে জামায়াতের গোপন বৈঠক চলছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জামায়াতে ইসলামীর তৎপরতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে ইবি থানায় মামলার প্রস্তুতি চলছে।’