আটক তিন চীনা নাগরিক হলেন জেরি (২৬), জ্যাক জিয়া (৩৩), ও ফু (৩৩)। এছাড়া এদের দলে হাসনাত (২৮) ও মো. রুমন সিকদার (৩২) নামে দুই বাংলাদেশি মাদক ব্যবসায়ীও ছিল। এদের একজনের বাড়ি নারায়ণগঞ্জ এবং অপরজনের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে।
লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম বলেন, আটককৃতদের কাছে পাওয়া বিদেশি মদ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিলো। আটক মালামাল ও আসামিদের মোংলা থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।