নওগাঁ জেলা সদর হাসপাতালকরোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে নওগাঁ সদর হাসপাতালে সোমবার (২ ফেব্রুয়ারি) এক যুবককে ভর্তি করা হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সিঙ্গাপুর থেকে তিনি দেশে এসে হঠাৎ জ্বরে আক্রান্ত হন। পরে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তার জ্বরের কারণ অনুসন্ধানে বিশেষ বিভাগে ভর্তি করেছেন।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মনির আলী আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিঙ্গাপুর থেকে ফেরে ওই যুবক জ্বরে আক্রান্ত হলে হাসপাতালের বিশেষ ইউনিটে তাকে ভর্তি করা হয়। তবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা, তা নিশ্চিতে ঢাকার রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।