সোমবার (২ মার্চ) পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার/ পুলিশ হবে জনতার– এই নীতিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। মুজিব জন্মশতবর্ষে সারাদেশের প্রতিটি থানা জনগণের আস্থার জায়গায় পরিণত হবে।’
বিকালে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এ সময় ঢাকা বিভাগের সব জেলার পুলিশ সুপারসহ নরসিংদীর জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও অতিথিরা উপস্থিত ছিলেন।