মঙ্গলবার (৩ মার্চ) বিকালে লালমনিরহাটে তিনি এই কথা বলেন। শিক্ষা প্রকৌশল অধিদফতরের আওতাধীন লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভবন নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে তিন কোটি ২৬ লাখ টাকা।
লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় ও জাপা নেতা জাহিদ হাসান ডাব্লু প্রমুখ।