লোকালয়ে পাওয়া ‘বনরুই’ ছাড়া হলো সাতছড়ির গহীনে

বনরুইহবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা-বাগান এলাকা থেকে বিরল প্রজাতির প্রাণী ‘বনরুই’ উদ্ধারের পর জাতীয় সাতছড়ি উদ্যানে অবমুক্ত করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকালে বিরল প্রজাতির এই প্রাণীটি অবমুক্ত করা হয়।বনরুই

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার নালুয়া চা-বাগানের গোল টিলা এলাকার একটি মসজিদের পাশে কুয়ার পাড়ে বনরুইটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে এটি দেখতে শত-শত উৎসুখ জনতা ভিড় জমায়। খবর পেয়ে সাতছড়ি জাতীয় উদ্যানের বনবিভাগের লোকজন বনরুইটি উদ্ধার করে। পরে সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন অরণে অবমুক্ত করেন প্রাণীটিকে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুন্নাহার চৌধুরী, রেঞ্জ অফিসার আব্দুল মোতালিব, বিট কর্মকর্তা সামুছুদ্দিন রুমি প্রমুখ। সাতছড়িতে ছাড়া হলো `বনরুই`

সাতছড়ি জাতীয় উদ্যানের কর্মকর্তা আবুল কালাম ও রেঞ্জ অফিসার আব্দুল মোতালিব জানান, উদ্ধারকৃত বনরুইটি সাতছড়ি উদ্যানের গভীরে অবমুক্ত করা হয়েছে। সাতছড়িতে ঘুরতে আসা নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবুর মাধ্যমে প্রাণীটি অবমুক্ত করা হয়।