কুষ্টিয়ায় জামায়াতের ২৬ কর্মী আটক

আটক জামায়াত কর্মীরাকুষ্টিয়া সদরের একটি বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর একজন পুরুষ ও ২৫ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) বিকালে শহরতলীর চৌড়হাস ক্যানাল পাড়া এলাকার মাহাবুবের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, সিডি ও সাংগঠনিক বই জব্দ করা হয়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন, নাশকতার উদ্দেশ্যে জামায়াতের কিছু নারী কর্মী চৌড়হাস ক্যানাল পাড়া এলাকার মাহাবুবের বাড়িতে গোপনে বৈঠক করছেন। এই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বাড়ির মালিক মাহাবুব ও জামায়াতের ২৫ নারী কর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।