শুক্রবার (৬ মার্চ) সকাল আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উযায়ের আল মাহমুদ আদনান জানান, সকাল আটটার দিকে বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী একটি মাছ ভর্তি পিকআপকে পেছন দিক থেকে আসা আরেকটি মাছ ভর্তি পিকআপ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলেই পিকআপের চালক রাজন রবিদাস (৪৫) ও হেলপার আজিম উদ্দিন (২৫) নিহত হন, আহত হন আরও দুই যাত্রী।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রাজন রবিদাস নেত্রকোনার ঠাকুরকোনা এলাকার মানিক রবিদাসের ছেলে এবং আজিম উদ্দিন নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকার আব্দুস সালামের ছেলে।