বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা মো. জিল্লুর রহমান ও বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির শিকারিদের কাছ থেকে গত ২২ জানুয়ারি এই পাখিগুলো উদ্ধার করেন। এ সময় বনবিভাগের নওগাঁ সহকারী বন সংরক্ষক মেহেদিজ্জামান, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গণপতি রায়, ওয়ার্ল্ডলাইফের ফরেস্টার আশরাফুল ইসলাম, বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
ইউএনও গণপতি রায় বলেন, ‘আজ আলতাদিঘী জাতীয় উদ্যানে রাজশাহী পদ্মার পাড় থেকে উদ্ধার করা ২৯টি পরিজায়ী পাখি চখাচখি অবমুক্ত করা হয়। পাখিগুলো দেখতে দেশি প্রজাতির হাঁসের মতো, রং খয়েরি। এগুলো মূলত শীতকালে বাংলাদেশে আসে। আবার শীতের শেষে চলে যায়।’