সোমবার (৯ মার্চ) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ কোস্ট গার্ডের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাহাত ইমতিয়াজ। তিনি জানান, ‘সোমবার দুপুরে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপে কোস্ট গার্ডের একটি টহল দল অভিযান পরিচালনা করে। এসময় মিয়ানমারের ৩৯ জন নাগরিকসহ আটটি নৌযান আটক করা হয়েছে। এসব ট্রলারে ১৮টি গরু ও বিপুল পরিমাণ কাঠ রয়েছে, যেগুলো মিয়ানমার থেকে টেকনাফে আসছিল। ট্রলারসহ আটকদের টেকনাফে নিয়ে আসা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা হবে।’