নিহত-শিশু পৌর শহরের দমদমা গ্রামের গোবিন্দ কুন্ডুর মেয়ে।
ওসি জানান, জয়ীর মা সিরাজগঞ্জ বাবার বাড়ি থেকে তিন মেয়েকে নিয়ে জেনিন পরিবহন নামে একটি বাসে পাঁচবিবিতে স্বামীর বাড়িতে আসে। বাস থেকে নেমে তারা রাস্তা পার হওয়ার সময় একই বাসের চাপায় জয়ী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে শিশুটি মারা যায়।
পুলিশ বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।