রাস্তা দখল করে মার্কেট কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

high-court_2_1_126075

রাজধানীর ওয়ারীর বলধা গার্ডেনের পাশের রাস্তা দখল করে মার্কেট নির্মাণের জন্য লিজ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ সোমবার এ রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে ভূমি সচিব, রাজউকের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ঢাকার জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুকতাদির রহমান। আদালতে আবেদনটি দায়ের করেন আইনজীবী এ ওয়াই মশিহউজ্জামান।

প্রসঙ্গত, প্রায় এক বছর আগে রাস্তার জায়গায় মার্কেট নির্মাণের জন্য লিজ দেওয়া হয়। এরপর মার্কেট নির্মাণ শুরু হয়। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হলে তা যুক্ত করে আদালতে রিট আবেদন করা হয়।

/ইউআই/এনএস/এসটি/