দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সাটুরিয়া ইউনিয়নের ভ্রাম্মনবাড়ি গ্রামের তারা মিয়ার ছেলে লাল মিয়া (৪০)। তিনি ৬ মার্চ সৌদি আরব থেকে গ্রামের বাড়ি আসেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট আশরাফুল আলম বলেন, ‘সদ্য বিদেশ ফেরতদের নিজ নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এ নিয়ে প্রতিদিন সচেতনমূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। সন্ধ্যার পর চায়ের দোকানে দোকানে গিয়ে সচেতন করা হচ্ছে এ বিষয়ে। এরপরও ওই সৌদি প্রবাসী নিজ বাড়িতে পর্যবেক্ষণে না থেকে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই প্রবাসীকে ভ্রাম্মনবাড়ি গ্রামে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। সরকারি আইন অমান্য করায় লাল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’