এদিকে মঙ্গলবারও মানিকগঞ্জে ৯৩ জন বিদেশ ফেরত এসেছেন। তাদের যথারীতি হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে মানিকগঞ্জে হোম কোয়ারেন্টাইনে যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৩২৭ জনে। এদের মধ্যে মঙ্গলবার হোম কোয়ারেন্টাইনে থাকা ২০ জনকে স্বাধীনভাবে চলাফেরার অনুমতি দেওয়া হয়েছে।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার জানান, ‘করোনা ভাইরাস নিয়ে আমরা প্রতিনিয়ত উপজেলার সর্বত্রই মানুষজনকে সচেতনতামূলক পরামর্শ দিয়ে আসছি। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে খবর পেলাম উপজেলা কুসুন্ডা এলাকায় অস্টেলিয়া প্রবাসী একজন হোম কোয়ারেন্টাইন অমান্য করে বাইরে ঘোরাফেরা করছেন। পরে হাতে নাতে ঘটনার সত্যতা পাওয়ায় তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ১৪ দিন বাড়ি কিংবা ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।’
এছাড়া সোমবার রাতে সাটুরিয়ায় ইরাক প্রবাসীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সোমবার রাতে অর্থদণ্ড দেন ও তা আদায় করেন। করোনা ভাইরাস আতঙ্কে তিনি ইরাক থেকে গত ৬ মার্চ দেশে ফেরেন।