ওই বাজারের গৌরাঙ্গসাহার মালিকানাধীন মেসার্স নিতাই চালের আড়তকে এক লাখ, জহর লাল সাহার মালিকানাধীন পুলিন বিহারী চালের আড়তকে এক লাখ, ইব্রাহিম খলিলের মালিকানাধীন মেসার্স মা ট্রেডার্স চালের আড়তকে ৫০ হাজার, মেসার্স মাওলানা আবদুল মতিন চালের আড়তকে ২০ হাজার, তাজুল ইসলামের মালিকানাধীন মিয়াজান চালের আড়তকে ২০ হাজার, রাজেস সাহার মালিকানাধীন মেসার্স পুতুল সাহা চালের আড়তকে ২০ হাজার, মেসার্স হৃদয় স্টোর চালের আড়তকে ২০ হাজার, মেসার্স সোহরাব স্টোরকে ১৫ হাজার, মাসুম ব্রাদার্সকে ১০ হাজার, মেসার্স আবুল কালামের চালের আড়তকে ১০ হাজার, নিতাই সাহার চালের আড়তকে ১০ হাজার এবং শংকর রায়ের চালের আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে একেএম সাইফুল আলম জানান, গত কয়েকদিন যাবৎ চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ও গুদামজাত করার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিনসহ একদল পুলিশ ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।