এর আগে, একই কারণে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থীদের যাতায়াত নিষিদ্ধ করেছিল সিএমপি।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনসমাগম হতে পারে এ রকম কোনও সামাজিক অনুষ্ঠানের জন্য হল বুকিং নেওয়ার বিষয়ে পুলিশ কমিশনার মহোদয় নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি ক্লাব, কমিউনিটি সেন্টার মালিকদের কোনও ধরনের অনুষ্ঠানে বুকিং না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।’
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বজায় থাকবে বলে তিনি জানান।