এ সময় মৈত্রেয় ভান্ডার ও ত্রয়ী রাইস মিলকে ২০ হাজার, শিকদার ট্রেডার্সকে পাঁচ হাজার ও হাজী রফি উদ্দিন অ্যান্ড সন্সকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ভূমি ভূপালী সরকার বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন চালের দোকানে অভিযান চালানো হয়। চালের মূল্য তালিকা না থাকায় এই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।’
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।