নিহতরা হলেন- জামালপুর জেলার ট্রাক চালক জামাল উদ্দিন (৪০) ও হেলপার শাকিব (২২)।
ভালুকা মডেল থানার ওসি মাইনুদ্দিন তথ্য নিশ্চিত করে জানান, ভোর ৪টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা মুরগির খাদ্য বোঝাই একটি ট্রাক ভালুকা পৌরসভার ভান্ডাব এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসপাড়া ওয়াটার হাউজের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি বালু বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগীর খাদ্য বোঝাই ট্রাকের চালক ও হেলপার মারা যায়। নিহতদের উদ্ধার করে ভালুকা মডেল থানায় আনা হয়েছে।