সম্প্রতি তিনি ভারত সফর শেষে নীলফামারী ফিরে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় শনিবার (২১ মার্চ) দুপুরে মুঠোফোনে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।
তিনি জানান, করোনা ভাইরাসের কারণে তিনি কর্মীদের ছুটি বাতিল করে করোনা প্রতিরোধে পৌরবাসীদের কাছে সচেতনামূলক প্রচারণা ও প্রচারপত্র বিতরণ করিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বন্ধ থাকবে বলে জানান পৌর মেয়র। পাশাপাশি বিভিন্ন স্থানে বিয়ে, গণজমায়েত, সভা-সমাবেশ আয়োজন না করার জন্য অনুরোধ করেন তিনি।
করোনা প্রতিরোধে নীলফামারী পৌরসভার কর্মকর্তা, কর্মচারীরা প্রচারণার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ছিল। পৌর মেয়রের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে নীলফামারী পৌরবাসী।
প্রচারণা কাজের নেতৃত্ব দেন পৌরসভার প্যানেল মেয়র ঈসা আলী, সচিব মশিউর রহমান, কাউন্সিলর বাদশা আলমগীর, আনিছুর রহমান, শিরিন নূর রিক্তা, জাফর সাদেক সিদ্দিকী, হিসাবরক্ষক এবিএম গোলাম মোস্তফা, পৌর স্বাস্থ্য পরিদর্শক ফরিদ আহমেদ, অফিস সহকারী রানা ইসলাম, আনজাম হোসেন, সুজন আলম প্রধান প্রমুখ।