রুবেল শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের মতি মিয়ার ছেলে। তিনি বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আইয়ে’র ফটো সাংবাদিক হিসেবে শ্রীপুরে কর্মরত।
ডিসি জানান, করোনাভাইরাসে ঝুঁকিপূর্ণ ইতালি ফেরত সাতজনকে কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর এলাকার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শনিবার বিকালে স্থানীয় ফটো সাংবাদিক রমজান আলী রুবেল (৩৫) কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে দায়িত্বরত আনসার সদস্যদের ভুল বুঝিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন এবং কোয়ারেন্টিনে থাকাদের সংস্পর্শে যান। এতে তার স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। তার স্বাস্থ্যঝুঁকি ও জনগণের নিরাপত্তার কথা বিবেচনায় তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। তাকে সেখানে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হবে এবং করোনাভাইরাস বিষয়ক সচেতনতামূলক পরামর্শও দেওয়া হবে।