হাসপাতালের পরিচালক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্বাসকষ্ট জনিত জটিলতা নিয়ে গত ১৯ মার্চ মরিয়ম ভর্তি হন। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়। মরিয়ম নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন বলে চিকিৎসরা জানিয়েছেন। তাই করোনার সন্দেহ থেকে জীবাণুমুক্ত করতেই আমরা আইসিইউ সাময়িক বন্ধ রেখেছি। মরিয়মকে চিকিৎসা দেওয়া ডাক্তারকেও হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বিষয়টি আমরা লিখিতভাবে সিভিল সার্জনকে জানিয়েছি।’
এ সম্পর্কে জানতে চাইলে সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, ‘রয়েল হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আমাদের জানিয়েছে। ওই নারীর কাশি ও শ্বাসকষ্ট ছিল। কিন্তু রোগী নিজে এবং তার কোনও আত্মীয় বিদেশফেরত ছিলেন না। তাই আমরা মনে করছি, ওই নারী করোনায় মারা যাননি।’
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত কোনও রোগী শনাক্ত হয়নি বলে তিনি জানান।