বিরামপুরে করোনা সন্দেহে আইসোলেশনে ভর্তি শিশু

দিনাজপুর

দিনাজপুরের বিরামপুরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক শিশুকে (৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে ওই শিশুটিকে সেখানে ভর্তি করা হয়।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিশুর শরীরে জ্বর, শ্বাস কষ্ট, সর্দিসহ করোনাভাইরাসের সব ধরনের লক্ষণ স্পষ্ট। ওই শিশুটির বাড়ি হিলির ভারত সীমান্তবর্তী একটি গ্রামে। গত সাত দিন ধরে ওই শিশুটি জ্বর, শ্বাস কষ্ট, সর্দিতে আক্রান্ত হয়। শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) শিশুটির নমুনা পাঠানো হবে।

দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, ওই শিশুটি দিনাজপুরে আইসোলেশনে ভর্তি হওয়া প্রথম রোগী।