ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও রামদা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছে। নিহত মো. পারভেজ খান কুষ্টিয়া শহরের রাজারহাট এলাকার ইউসুফ আলী খানের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, পারভেজকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। সদর উপজেলার হরিপুর ইউনিয়নের শালদা গ্রামে পৌঁছালে ওঁৎপেতে থাকা ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্নরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ডাকাতরা পিছু হঠলে ডাকাত পারভেজকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রযেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।