সূত্র জানায়, খালেদা জিয়া কমিটির পুরো কাজ মনিটর করবেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপির নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত কেন্দ্রীয় নেতারা উপস্থতি থাকবেন।
১ ডিসেম্বর জামিনে মুক্তি পাওয়ার পর পৌরসভা নির্বাচন সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে মির্জা ফখরুল কারাগারে থাকা অবস্থায় তার অবর্তমানে দলের যুগ্ম মহাসচিব মোহম্মদ শাজাহানকে বিএনপির মেয়র প্রার্থীদের প্রত্যয়নকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
/সিএ/ এএইচ/