সোমবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভারতের জলবায়ু পরিবর্তন বিষয়ক অনুদান কর্মসূচির অংশ হিসেবে পাঁচ কোটি টাকা ব্যয়ে এ কার্যক্রম শুরু হলো। এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার পরিবারগুলোকে ৭০ হাজার পরিবেশবান্ধব চুলা সরবরাহ করা হবে।
ভারত সরকার ২০১২ সাল থেকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা কার্যক্রম শুরু করে। এর আওতায় বাংলাদেশের রাঙ্গুনিয়া,সন্দীপ,মহেশখালী,উখিয়া,টুঙ্গিপাড়া,ভাণ্ডারিয়া ও চর ফ্যাশনের বিভিন্ন পরিবারকে এ চুলা সরবরাহ করা হবে।
বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ড্রাস্ট্রিয়াল রিসার্চ- এর সহায়তায় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সঞ্চালনায় আগামী ১৮ মাস ধরে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ৬-৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
/এআই/এমপি/
/আপ: আরএ/