লকডাউন থেকে পালানোর পর আবারও লকডাউন

লকডাউনচট্টগ্রাম নগরীতে লকডাউন করা একটি বাসা থেকে পালিয়ে একটি পরিবারের চার সদস্য লোহাগাড়া উপজেলায় নিজ বাড়িতে চলে আসায় তাদের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে বুধবার (৮ এপ্রিল) সকালে ওই বাড়িটি লকডাউন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌছিফ আহমেদ।

লকডাউন করা বাড়িটি লোহাগাড়া উপজেলার রশিদার পাড়ার এলাকায়। বাড়িটিতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে।

এ সম্পর্কে ইউএনও বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় লকডাউন করা একটি বাড়িতে এই পরিবারটি ভাড়া থাকতো। লকডাউন করার পর দুই দিন আগে তারা কৌশলে গ্রামের বাড়ি চলে আসেন। স্থানীয়রা বিষয়টি আমাদের অবহিত করলে বুধবার সকালে আমরা গিয়ে বাড়িটি লকডাউন করি।’