১৮ জনের নমুনা থেকে পাঁচ জনের করোনা শনাক্ত

রাজবাড়ী

করোনা সন্দেহে রাজবাড়ী থেকে ঢাকায় পাঠানো ২৮ জনের নমুনার মধ্যে ৫ জন আক্রান্ত বলে তথ্য পেয়েছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হয়েছিল। এর মধ্যে ৫ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। তারা সবাই রাজবাড়ী সদর উপজেলার এবং নিজ বাড়িতেই আছেন।