সিলেট লকডাউন

লকডাউনকরোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট জেলাকে লকডাউন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) কাজী এম. এমদাদুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করা হয়েছে। এখন সিলেট থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না এবং অন্য জেলা থেকে কেউ সিলেটে প্রবেশ করতে পারবেন না। এক উপজেলা থেকে আরেক উপজেলায়ও যাতায়াত করা যাবে না। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেলা প্রশাসন জানান, জেলায় সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতাবহির্ভূত থাকবে।