দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সং‌ঘের প্র‌তিষ্ঠাতা উচহ্লা ভা‌ন্তে আর নেই

93407272_246002196541306_5293368010579378176_nদি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সং‌ঘের প্র‌তিষ্ঠাতা বান্দরবা‌নের ধর্মীয় গুরু উপঞঞা জোত মহা‌থেরর উর‌ফে উচহ্লা ভা‌ন্তে আর নেই। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টা ৪৫টার সময় তি‌নি শ্বাসকষ্ট ও হৃদরো‌গে আক্রান্ত হ‌য়ে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে লাইফ সা‌পো‌র্টে থাকা অবস্থায় পরলোকগমন করেন।

প‌রিবার প‌রিকল্পনা বিভা‌গের প‌রিচালক ডা. অংচালু ও উচহ্লা ভা‌ন্তের ভ‌গ্নিপ‌তি এ তথ্য নি‌শ্চিত ক‌রেন।  তি‌নি ব‌লেন,মৃত্যুর পর ভান্তের মরদেহটি চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ খৈয়াখালী বৌদ্ধ বিহারে নিয়ে যাওয়া হয়। সেখানে অন‍্যান‍্য ভান্তে ও ভক্তগণ বৌদ্ধ ধর্মীয় পূজা ও প্রার্থনা শেষে আগামী বুধবার (১৫ এপ্রিল) খৈয়াখালী হতে বান্দরবান নিয়ে আসবে।

মৃত্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৬৫ বছর। তি‌নি বান্দরবা‌নের দে‌শের খ্যাতনামা স্বর্ণম‌ন্দির ও রামজাদির স্বত্তা‌ধিকারী। তি‌নি মৃত্যুকা‌লে বান্দরবা‌নে অ‌নেকভক্ত ও অনুসারী রে‌খে রে‌খে গে‌ছেন।

উচহ্লা ভান্তে গত শুক্রবার (১০ এপ্রিল) শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত কারণে চট্টগ্রাম ম‍্যাক্স হাসপাতালে ভর্তি হন।