মঙ্গলবার থেকে এই বাজার দুটি ওই স্কুল মাঠেই ‘সামাজিক দূরত্ব’ বজায় রেখেই বসবে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ।
তিনি জানিয়েছেন, আপাতত বনরূপা বাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতি বিবেচনায় রিজার্ভবাজার ও তবলছড়ির বিষয়েও সিদ্ধান্ত হতে পারে। সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং মানুষের প্রয়োজনের দিকটি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত। এখন বনরূপা ও কালিন্দীপুর কাঁচাবাজারের ক্রেতারা আলফেসানি স্কুল মাঠের অস্থায়ী বাজার থেকে ক্রয় করবেন। এই বিষয়ে মাইকিংও করা হচ্ছে শহরে।
বনরুপা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবু সৈয়দ বলেন, আমার সবসময় ব্যবসায়ী এবং বাজার করতে আসা লোকজনকে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করতে কিন্তু কেউ কথা শুনছে না বলেই প্রশাসন এমন ব্যবস্থা নিয়েছে। তিনি আরও বলেন, তিনি ব্যবসায়ীদের অনুরোধ করেন, আগামীকাল থেকে বাজার নিয়ে যেন আলফেসানী উচ্চ বিদ্যালয় খোলা মাঠে বসেন সবাই।