ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের ১৯ চিকিৎসকসহ ৪৪ স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনাভাইরাস আক্রান্ত সুনামগঞ্জের এক নারী রোগীর চিকিৎসার সঙ্গে জড়িত থাকায় তাদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হলো। সোমবার (১৩ এপ্রিল) হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
হিমাংশু লাল রায় বলেন, ‘যারা হোম কোয়ারেন্টিনে রয়েছেন তারা সবাই গাইনি বিভাগের দায়িত্বে ছিলেন। আক্রান্ত ওই নারীর সংস্পর্শে থাকায় তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা সবাই সুস্থ রয়েছেন। তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা সেটি নিশ্চিত হতে পরীক্ষা করা হবে। চিকিৎসকসহ ৪৪ জন হোম কোয়েরেন্টিনে থাকার পরেও হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসা সেবা অব্যাহত আছে।’