ওই স্টোরকিপারের বাড়ি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. জসিম উদ্দিন জানান, গত ৯ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক করোনা আক্রান্ত শনাক্ত হন। তার সংস্পর্শে আসা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ২৪ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় পাঠানো তাদের পরীক্ষার রিপোর্টের মধ্যে ওই স্টোরকিপারের রিপোর্ট পজিটিভ আসে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, ‘যেহেতু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ হয়েছে, তাই স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন করা হয়েছে। একই সঙ্গে ওই স্টোরকিপারের গ্রামের বাড়ি মালিঝিকান্দা ইউনিয়নের ১৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ খোলা থাকবে।’