ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ ডব্লিউ এম রায়হান শাহের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার ডাওয়াইটারী বুদ্ধির গ্রামে সামছুল হকের বাড়ি ও দোকান থেকে ৬২ বস্তা চাল জব্দ করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার থানাহাট বাজার এলাকা থেকে সামছুল হককে আটক করে পুলিশ।
ওসি আরও জানান, জব্দ সব চাল সরকারি বরাদ্দের। তবে আটক ব্যক্তি চালগুলো কোথায় পেয়েছেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। চাল উদ্ধারের ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।