দিনাজপুরে করোনায় আক্রান্ত প্রথম ৭ রোগী শনাক্ত

দিনাজপুরদিনাজপুরে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত প্রথম সাত রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) রংপুর বিভাগের পাঁচ জেলার ১৫ করোনা রোগী শনাক্ত হন। এরমধ্যে, দিনাজপুর জেলায় সাত জন করোনা পজিটিভ পাওয়া যায়। দিনাজপুর সদর উপজেলায় তিন জন, নবাবগঞ্জ উপজেলায় তিন জন ও ফুলবাড়ী উপজেলায় একজন রোগী রয়েছেন।

জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম জানান, জরুরি বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।