মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হিজলার ইউএনও আমিনুল ইসলাম ওই দণ্ড দেন বলে নিশ্চিত করেছেন। বুধবার দণ্ডপ্রাপ্ত আসামি ইউনুসকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। ইউনুস হরিনাথপুরের খলিলুর রহমানের ছেলে এবং ১০ টাকা কেজি দরের চালের ডিলার হরিনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব খন্দকারের সহযোগী। অভিযোগ রয়েছে ওই চাল বিপ্লবের।
এ বিষয়ে উপজেলা যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত ইউনুস দলীয় কেউ নয়। তবে ডিলার বিপ্লবের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।