করোনা শনাক্তদের মধ্যে রয়েছেন—মাদারগঞ্জ উপজেলা হাসপাতালের একজন আয়া (২৮), ঢাকার নারায়ণগঞ্জ থেকে আসা ইসলামপুর উপজেলার একজন, পলবান্দা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা একজন পুরুষ (২৮), মোহাম্মদপুর গ্রামের একজন নারী (২৮) এবং গাজীপুর থেকে বাড়ি আসা জামালপুর পৌরসভার সিংহজানি স্কুল রোড়ের একজন পুরুষ (৪৫)। জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য জানায়।
এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের নমুনা পরীক্ষা করে চার জন সংক্রমিত পাওয়া গেছে। এ নিয়ে মোট ১৫ জন সংক্রামিত পাওয়া গেলো। এদের মধ্যে দুজন নারী নমুনা গ্রহণের আগেই মারা গেছেন। আগে আক্রান্তদের জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন সংক্রমিত ৪ জনকেও দ্রুত আইসোলেশনে আনা হবে।
তিনি আরও জানান, আক্রান্তদের নিজ বাড়িসহ এলাকা লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।