বুধবার বিকেলে র্যাব-৬ সদস্যরা যশোরের অভয়নগর থেকে শাহ আবিদ কামরান (২৩) নামে এক যুবককে আটক করেছে। আটক কামরান অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীরের ছেলে।
ওইসময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম সরোয়ার হুসাইন জানান, বিকেল ৫টার দিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পেট্রোল পাম্পের সামনে থেকে কামরানকে আটক করা হয়। ওইসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।