নিহত এমদাদ হোসেন সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি পরিবার নিয়ে রাজধানীর ধানমন্ডি এলাকায় থাকতেন।
পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা সকালে অটোরিকশায় করে রাজধানীর ধানমন্ডি থেকে নিজ এলাকা সাভারের ফুলবাড়িয়ার উদ্দেশে রওনা হন। এসময় রাস্তায় ঢাকা-আরিচা মহাসড়কের তুরাগ এলাকায় এসে পৌঁছালে পেছন দিক থেকে ছেড়ে আসা একটি ইটবোঝাই বেপরোয়া গতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী এমদাদ হোসেন মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ও ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।
ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত আওয়ামী লীগ নেতার মরদেহ তার পরিবারেরর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।