নেত্রকোনা জেলায় ১০ উপজেলায় মধ্যে পাঁচ উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৬ জন। এর মধ্যে ৯ জন পুরুষ ও সাত জন নারী।
জানা যায়, ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পাঁচ উপজেলার আক্রান্তের মধ্যে শীর্ষে আছে বারহাট্টা উপজেলা, এখানে আক্রান্তের সংখ্যা সাত জন, সদর উপজেলায় আক্রান্ত সংখ্যা পাঁচ জন, খালিয়াজুরী উপজেলায় আক্রান্ত দুজন, মোহনগঞ্জ ও কেন্দুয়া উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) সদর উপজেলার মদনপুর ইউনিয়নের একজন, খালিয়াজুরী উপজেলার পাঁচহাট গ্রামের একজন ও কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের কোনিয়াহাটি গ্রামের একজনের করোনা শনাক্ত হয়।
এ বিষয়ে নেত্রকোনা সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, সামাজিক দূরত্ব মেনে চলতে পারলে এই প্রাণঘাতী ভাইরাস থেকে মুক্ত থাকা সম্ভব ।