কক্সবাজার মেডিক্যালের ল্যাবে প্রথম করোনা রোগী শনাক্ত

করোনা পরীক্ষাকক্সবাজার মেডিক্যাল কলেজের (কমেক) পিসিআর ল্যাবে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া রোগীর বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নমুনা পরীক্ষায় তার পজিটিভ রিপোর্ট আসে। কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত ১০ এপ্রিল ঢাকা থেকে নমুনা পরীক্ষা করে কক্সবাজারের এক রোগীর করোনা শনাক্ত হয়েছিল।  

কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ  জানান, কক্সবাজার মেডিক্যালে গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে একজনের পজিটিভ পাওয়া যায়। পজিটিভ শনাক্ত হওয়া রোগী একজন পুরুষ।তার বিস্তারিত পরিচয় জানাতে অপরাগতা প্রকাশ করেন তিনি।

গত ১৫ দিনে কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে ১৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।